চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের হামলায় নিপীড়নবিরোধী ২৩ শিক্ষার্থী ঢামেকে ভর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ২৩ শিক্ষার্থী।

মঙ্গলবার নিপীড়নবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলায় শিকার হয়ে ঢামেক জরুরি বিভাগে ভর্তি হয়। ঢাকা মেডিকেলের ভর্তি রেজিস্ট্রার বই এবং সিনিয়র নার্সিং অফিসার নিজাম উদ্দিন  এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে সকাল থেকে আন্দোলনের পর ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয় তারা।

Banglabid

দুপুর ৩ টার দিকে হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই হামলা চালোনো হয়। এ সময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

তাদের হামলায় আহত হয় বহু শিক্ষার্থী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, রড, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে উপাচার্য ভবনে অবস্থান নেওয়া নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কারো কারো শরীর থেকে রক্ত ঝরতেও দেখা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হামলা থেকে বাঁচতে সাহায্য চাইতে দেখা যায়।

Reneta

এদিকে এই ঘটনার পর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবার হামলার শিকার শিক্ষার্থীদের বিচার দাবি করে বলেন, আমরা চার পাঁচ দিন ধরে আন্দোলন ও  বিক্ষোভ দেখে আসছি। এতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। বহিরাগত ও সন্ত্রাসীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার অবরুদ্ধ ও লাঞ্ছনার শিকার হয়েছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, বাম সন্ত্রাসীদের বিচার করতে হবে। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের কোন হাত নেই। বরং ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পক্ষকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ছাত্রলীগের এই চেষ্টার কারণে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগের হামলাঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়েকে পেলেই ব্যাটে-বলে তেতে ওঠেন সাকিব

পরবর্তী

শিক্ষা মন্ত্রণালয়ের দুইজনসহ তিনজন কারাগারে

পরবর্তী

শিক্ষা মন্ত্রণালয়ের দুইজনসহ তিনজন কারাগারে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও মিয়ানমারের তামাশা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT