চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের পাশাপাশি প্রধানমন্ত্রীর নজরে যুবলীগের একাধিক নেতা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:৩২ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের নেতাদের পাশাপাশি আলোচনায় ছিল যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গও। যুবলীগের একাধিক নেতার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: যেভাবে আমি জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে তাদেরও দমন করা হবে।

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের শেষ দিকে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ওই বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ‘দানব’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেইসঙ্গে যুবলীগের কিছু নেতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন: এরা শোভন-রাব্বানীর থেকেও খারাপ।

আলোচনার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কীভাবে উদযাপন করা হবে, সেই প্রসঙ্গ তুলে ধরেন বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এরপর বৈঠকে উপস্থিত সবাই জাঁকজমকের সাথে তার জন্মদিন পালনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন। কিন্তু প্রধানমন্ত্রী এ নিয়ে অনীহা প্রকাশ করেন।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির কথা তুলে ধরেন। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে ‘২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের কথা জানান। এছাড়া তিনি নিজেসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের কথার জেরে প্রধানমন্ত্রী বলেন: আমার জন্মদিন ঘিরে কোনো জাঁকজমক আমি চাই না। এসময় যুবলীগের কয়েকজন নেতার নাম ধরে ধরে প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে তার কাছে থাকা অভিযোগগুলো পড়ে শোনান এবং বলেন, চাঁদাবাজির টাকা বৈধ করতেই যুবলীগ এমন মিলাদ মাহফিলের আয়োজন করেছে। চাঁদাবাজির টাকায় আমি এমন আয়োজন চাই না।

এসময় এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আগেও তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ১১ বছরে এদের অনেকে অর্থবিত্তের মালিক হয়েছে। কিন্তু আমার ত্যাগী কর্মীদের আগের সেই দুরাবস্থা রয়েই গেছে। এরা এখন অস্ত্র নিয়ে মহড়া দেয়। কই, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন তো কাউকে অস্ত্র নিয়ে বের হতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রী ওইসব যুবলীগ নেতারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে জঙ্গি দমনের আদলে তাদের দমনের সতর্কবার্তা দেন।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: এই মেয়াদে তোমরা শুধু একটি জেলা ইউনিটের সম্মেলন করতে পেরেছো। এভাবে তো দল চলতে পারে না।

উপস্থিত নেতারা তখন জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নেতাদের ব্যস্ততার কথা তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের এমন অজুহাত আমি শুনতে চাই না। তোমরা না পারলে বলো আমি দলের নারী নেত্রীদের দায়িত্ব দেবো।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক পর্যায়ের নেতারা প্রধানমন্ত্রীকে জানান, সব ঠিক করা আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ডিসেম্বরের আগে সব মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করা সম্ভব। এর প্রতিউত্তরে প্রধানমন্ত্রী বলেন: ও, টিকেট কেটেই রেখেছো!

ট্যাগ: প্রধানমন্ত্রীযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিশন কলকাতা’

পরবর্তী

মৃত ডাক্তারের ঘরে ২ হাজারের বেশি ভ্রুণ!

পরবর্তী

মৃত ডাক্তারের ঘরে ২ হাজারের বেশি ভ্রুণ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কাভার স্টোরি-ডাচ ম্যাগাজিন

ডিপ্লোম্যাট ম্যাগাজিনের কাভার স্টোরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT