চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার দুপুর ২টায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন: ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা দিতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের ৭ জন আহত হন। সোমবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই ঘটনা ঘটে।

হামলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে তিন সাংবাদিককে মারধর ও মোবাইল কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- স্টুডেন্ট জার্নালের ঢাবি প্রতিনিধি আনিছুর রহমান, বিজনেস বাংলাদেশের আফসার মুন্না ও প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়সাংবাদিকহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT