চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সম্মেলন ১১-১২ মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ০৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

আগামী ১১ ও ১২ মে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।  সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন: বাংলাদেশ ছাত্রলীগ শতভাগ সাফল্য সাথে দায়িত্ব পালন করেছে। আমরা বিভিন্ন সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।  বাংলাদেশ ছাত্রলীগ আগের চেয়ে আরো অনেক বেগমান হয়েছে। নির্বাচন কে সামনে রেখে ছাত্রলীগ সব সময় মত ভূমিকা রাখবে। নৌকার বিজয় নিশ্চিত করা লক্ষ্যে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের ২৯তম সম্মেলনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে ওই সম্মেলন ৮ মার্চ স্থগিত করা হয়।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

Reneta

ছাত্রলীগের বর্তমান কমিটি কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন এমন প্রশ্নের জবাবে সাইফুর রহমান সোহাগ বলেন, আমিতো মনেকরি শতভাগ সফল। শতভাগ সফলতার পরে কিন্তু ব্যর্থতা থাকে না।

তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি হিসাবে আমি ব্যর্থ মনে করছি না। আমরা যদি কোন ভুল করে থাকি তা আপনারা (সাংবাদিক) দেখবেন। তা ধরিয়ে দেয়ার দায়িত্ব আপনাদের।

আগামী নির্বাচনের আগে আপনাদের এ সম্মেলনকে কিভাবে দেখছেন, কোন চাপের কারণে সম্মেলনের তারিখ ঘোষণা করছেন এমন প্রশ্নে সোহাগ বলেন, আমরা অব্যশই ভালো চোখে দেখছি। কিসের চাপ? আমরা আমাদের একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী শেখ ‍নির্দেশেই এ সম্মেলন হচ্ছে।

নতুন নেতৃত্ব কি ভোটের মাধ্যমে হবে না সিলেকশনের মাধ্যমে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন, নেতৃত্ব আমাদের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ীই হবেই। গঠনতন্ত্রের পরেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলবেন সেভাবেই হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সকল প্রস্তুতি থাকেবে। তারপরেও আমাদের একমাত্র অভিভাবক শেখ হাসিনা যে নির্দেশ দিবেন সেই অনুযায়ীই হবে।

সফলতা ব্যর্থতা নিয়ে জাকির বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটি সকল কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা করেছে। আমরা দুইভাই মনে করি ছাত্রলীগের যত অর্জন আছে তা কেন্দ্রীয় কমিটি সকল নেতা ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের। অন্যদিকে সকল ব্যর্থতার দায়বার আমাদের দুইজনের। তারপরও আমাদের সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করবে দেশের ছাত্রসমাজ ও জনগণ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উপলক্ষে আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী আনন্দ র‌্যালি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

এর মধ্যে ৮ এপ্রিল, রোববার বিশ্ববিদ্যালয়, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৯ এপ্রিল, সোমবার সব জেলা, মহানগর, হল, উপজেলা, থানা ও পৌরসভায় আনন্দ র‌্যালি আয়োজন করা হবে।

এদিকে সংবাদ সম্মেলনে এ তিন সংগঠনের তারিখ ঘোষণা করা হলেও উপস্থিত ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগছাত্রলীগের সম্মেলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT