চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাতিম গাছের কফিন: মায়ের শেষ ইচ্ছা পূরণের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

নির্মিত হলো টেলিফিল্ম ‘ছাতিম কাঠের কফিন’। কবি ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের ছোটগল্প অবলম্বনে আরেক কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন। ‘ছাতিম কাঠের কফিন’ নির্মাণ করেছেন মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। চলতি মাসে প্রচারিত হবে।

গ্রামের একজন অচেনা যুবক। ছাতিম গাছের খোঁজ করছে। যুবকের নাম আকাশ। বিষয়টি জানতে পারে প্রভাবশালী মণ্ডল। যুবকের সন্ধান করতে থাকে সে। এ নিয়ে পুরো এলাকায় মাইকিং করতে থাকে। মণ্ডল প্রচণ্ড অহংকারী। সে বিয়ে করেনি। পুরুষ মানুষ বিয়ে করলে নাকি পচে যায়। মণ্ডলের বোন রানু। স্বামী পরিত্যক্তা। একটি মাত্র মেয়ে মেঘলাকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকে। মেঘলা পড়ালেখা করে। খুব সুন্দরী। পুরো গ্রামের ছেলেরা পাগল তার জন্য। আকাশ গ্রামে আসে তার পিতৃ পরিচয়ের সন্ধানে।

ছাতিম গাছটি ও তার জন্ম পরিচয় নিয়ে একটি গল্প আছে। গাছটি যতো মূল্যেই হোক সে কিনতে চায়। কারণ তার মা ক্যান্সারে আক্রান্ত। তার মায়ের শেষ ইচ্ছে ওই ছাতিম গাছের কাঠ দিয়ে যেন তার মায়ের কফিন তৈরি করা হয়। ওই ছাতিম গাছকে সাক্ষী করে, তার মাকে বিয়ে করেছিল মণ্ডল; কিন্তু তার মাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি।

সেই গল্প বুকে নিয়েই আকাশ ছাতিম গাছ খোঁজে। সে হঠাৎ করেই জড়িয়ে যায় মণ্ডলের ভাগ্নি মেঘলার প্রেমের জালে। তাকে পাবার আশায় মণ্ডলের সাথে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। আকাশ কী জয়ী হতে পারে? সে কী তার মায়ের শেষ ইচ্ছে কিংবা তার জন্মের স্বীকৃতি পায়? তার উত্তর মিলবে টেলিফিল্ম ‘ছাতিম কাঠের কফিন’-এ।

Reneta

‘ছাতিম কাঠের কফিন’ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, লুৎফর রহমান জর্জ, সারওয়াত আজাদ বৃষ্টি (লাক্সতারকা), শেলী আহসান, শেখ মাহবুবুর রহমান, হাসিমুন, জুবায়ের রহমান, এ আর সোহাইল প্রমুখ। ইমপ্রেস পরিবেশিত টেলিফিল্ম ‘ছাতিম কাঠের কফিন’ প্রচার হবে চ্যানেল আইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফ এস নাঈমচ্যানেল আই অনলাইনটেলিফিল্মলিড বিনোদনসারওয়াত আজাদ বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT