চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাগল চুরির ঘটনায় তাঁতী লীগ নেতার গুলিতে যুবক নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:২২ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের পেকুয়ায় এহসান আরাফাত ইয়াসিন নামের এক তাতী লীগ নেতার ছোড়া গুলিতে আবুল হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ ইয়াসিনসহ ৮ জনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১টার দিকে সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় আরাফাতের গুলিতে আবুল হোসেন ও তার ভাই যুবলীগ নেতা মো. শাহজাহান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। চমেক হাসপাতালে বুধবার সকালে আবুল হোসেনের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।

নিহত আবুল হোসেন পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পেকুয়া সদর ইউনিয়ন তাঁতিলীগ সভাপতি এহসান আরাফাত ইয়াসিনসহ আটজনকে আটক করেছে পুলিশ। এসময় আটক ইয়াসিন ও কাইয়ুমের স্বীকারোক্তি মতে পলাতক অভিযুক্ত সালাহ উদ্দিনের বাড়ী থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি একনলা লম্বা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কার্তুজের একটি খোস ও তিনটি কিরিচ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শাহজাহানের একটি ছাগল চুরি হয়। এনিয়ে বাইম্যাখালী গ্রামের তোফাইল, সাদ্দাম, সালাহ উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে শাহজাহান। মঙ্গলবার বিবাদীদের বিরুদ্ধে নোটিশ দেয় পুলিশ। এ নোটিশ দেয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা শাহজাহানের সাথে অভিযুক্তদের দু’দফা বাকবিতণ্ডা হয়।

Reneta

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে শাহজাহান ও তার ভাইসহ কয়েকজন বাড়ির পাশে সড়কে গল্প করছিলেন। এ সময় শাহজাহান ও তার ভাই আবুল হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং তাদের এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ইয়াসিন, সালাহ উদ্দিনসহ ৮/১০জন অস্ত্রধারী ব্যক্তি।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গুলোও উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র উদ্ধারকক্সবাজারনিহত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT