বিনোদন

ছবির প্রচারণায় বাঙালি দর্শকের কাছে তারা

‘আরআরআর’ এর প্রচারণায় শহর থেকে শহরে ছুটে বেড়াচ্ছে টিম রাজামৌলি

তিনজন ব্যক্তি নদীর পাশে দাঁড়িয়ে, সবাই সানগ্লাস পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে তিনজন ব্যক্তি, তাদের মধ্যে একজনের মাথায় সানগ্লাস, অন্যরা হাসছেন, পেছনে ব্রিজ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৫ মার্চ মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আর আর আর’। তারকায় ভরপুর এই সিনেমাটির প্রচারণায় মঙ্গলবার পশ্চিম বঙ্গের দর্শকের কাছে ছুটে আসেন ছবির পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

বাঙালি দর্শকের কাছে দক্ষিণ ভারতের সিনেমা ‘আর আর আর’ এর খবর পৌঁছে দিতেই তাদের এই সফর। যেখানে উপস্থিত ছিলেন ‘বাহুবলী’ খ্যাত এই ছবির পরিচালক এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ এর মতো সুপারস্টার।

মঙ্গলবার হাওড়া ব্রিজের সামনে দেখা যায় তাদের বেশকিছু ছবি। যা নেট দুনিয়ায় এখন ব্যাপকভাবে ছড়িয়েছে। এই ছবিতে রাম চরণ-এনটিআর ছাড়াও রয়েছেন বলিউডের আলিয়া ভাট ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।

কলকাতার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় পরিচালক জানান, তার এই ছবিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি যোগ রয়েছে। তাই আরও বিশেষ করে, ছবির প্রচারে এই শহরে এসেছেন।

‘আর আর আর’ এর প্রচারে কোনও কমতি রাখতে চাইছেন না টিম রাজামৌলি। তাই তো চার দিনে, ছয়টি শহরে পাড়ি দিচ্ছেন দলে বলে!

বিষয়:অজয় দেবগণ আর আর আর আরআরআর আলিয়া ভাট এসএস রাজামৌলি কলকাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…