হোসেনী দালানের রক্তাক্ত ঘটনার মধ্যেই ধর্মীয় ভাব-গম্ভীর্য এবং তাজিয়া মিছিলের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। রাজধানীতে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিলের মাধ্যমে শিয়া মুসলমানরা এ দিনকে স্মরণ করে।
আরবি ‘তাজিয়া’ উর্দু ও ফারসি ভাষায় প্রচলিত একই শব্দ। এর অর্থ সাধারণত শোক ও সমবেদনা জানানো। বিশেষকরে, শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হোসেন (রা.)-এর শাহাদত লাভের বিষাদময় স্মৃতির উদ্দেশ্যে তা পালন করে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওফাতের পর ৬১ হিজরীর পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। সেই ঘটনায় তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায়ের পক্ষে জীবন দান করে প্রতিষ্ঠা করে গেছেন ইসলামের মহান আদর্শ। তাই মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র এই দিন।
শিয়া মুসলমানরা রাজধানীর হোসেনী দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বের করে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা। এছাড়া মিরপুর ও মোহাম্মদপুরে অবস্থিত বিহারিরা তাজিয়া মিছিল বের করে।
ছবিতে তাজিয়া মিছিলের কিছু চিত্র….







