নিরাপত্তাজনিত কারণে আগেভাগেই পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে পাচ্ছে প্রস্তুতির বাড়তি সময়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার কঠোর অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার আরও একটি অনুশীলন সেশনের পর শনিবার টিম টাইগার্স যাবে ইসলামাবাদে। সেখানে তিন দিন অনুশীলনের পর ২১ আগস্ট নামবে মূল লড়াইয়ে। ছবিতে দেখুন বাংলাদেশ দলের আজকের অনুশীলন।














