কিছু বাঙালি এক জায়গায় হলে দুর্গাপূজার আয়োজন হয় জমজমাট। বলিউডে এবার তার ব্যতিক্রম হয়নি। মুম্বাইয়ে বলিউড-তারাদের দুর্গাপূজোতেও দেখা গেলো সেই আনন্দের আবেশে।
কাজল, তনুজা, তানিশা, সুস্মিতা সেন থেকে শুরু করে কিরণ রাও, অয়ন মুখোপাধ্যায়, ইমতিয়াজ আলি অনেকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
পূজোর মণ্ডপে বাঙালি সাজে বলিউডের সুন্দরী সুস্মিতা সেন সেলফিতে মগ্ন।
ব্যস্ততা নিয়ে মুম্বাইয়ের পূজো মণ্ডপে মা তুনজা মুখার্জি ও ছোট বোন তানিশা মুখার্জির সঙ্গে কাজল।
দুই মেয়েকে নিয়ে দুর্গাপূজা মুম্বাইয়ে উদযাপন করলেন সুস্মিতা।
পূজোর ধ্যানে কুইন খ্যাত কঙ্গনা রানাওয়াত।
‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান এবারের দুর্গাপূজাতে শুরু থেকে মুম্বাইয়ের পূজো মণ্ডপগুলোতে বেশ সরব ছিলেন।
এবারের দুর্গাপূজা অন্যরকম ভাবে কেটেছে এক সময়ের সেনসেশন রানি মুখার্জির্ মা হতে যাওয়া রানি এবার বাইরে বের না হলেও নিজের মণ্ডপে পূজো উদযাপন করেছেন।







