মোহাম্মদ আলী তিনবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং অলিম্পিক
লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী। ১৯৯৯ সালে মোহাম্মদ আলীর নাম বিবিসি এবং
স্পোর্টস ইলাট্রেটেড স্পোর্টসম্যান অব দ্যা সেঞ্চুরি অথবা শতাব্দীর সেরা
খেলোয়াড় ঘোষণা করে।
ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলী। সঞ্জি রায় নামের এক মহিলাকে ১৯৬৪ সালে প্রথম বিয়ে করেন আলী। তাদের ডিভোর্স হয়ে যায় ১৯৬৬ সালে। বেলিনডা বয়েডকে ১৯৬৭ সালে বিয়ে করেন। এরপর ১৯৭৭ সালে ভেরোনিকা পোরশে সঙ্গে সংসার জীবন শুরু করেন। ১৯৮৬ সালে যোলান্ডা উইলিয়ামসকে বিয়ে করেন। মোহাম্মদ আলীর নয়জন সন্তান।
বক্সার পিতার পদাঙ্ক অনুসরণ করেছেন তৃতীয় ঘরের সন্তান। লায়লা আলী। অন্য ছেলে বা মেয়েরা কেউ বাবার লাইনে আসেননি। লায়লা যে বক্সার হবেন তা কেউ কল্পনাও করেনি।















