ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এ প্রাসাদ ১৯ শতকে নির্মিত প্রাসাদগুলোর মধ্যে অন্যতম। স্থানীয়ভাবে একে বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়ি বলেও ডাকা হয়।
এই জমিদার বাড়িটি মোট সাতটি স্থাপনা নিয়ে নির্মিত। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল প্রাসাদগুলো। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি যাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। শহুরে কোলাহল থেকে দুরে শান্ত সবুজ পরিবেশে বুক ভরে নিশ্বাস নেয়ার এক অসাধারণ স্থান এই জমিদার বাড়ি।
ক্যামেরায় বালিয়াটি জমিদার বাড়ির কিছু দৃশ্য:














