চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে ডাকসু নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
ছবিঘর, মাল্টিমিডিয়া, শিক্ষা
A A

সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শুরু হলেও দিন বাড়ার সাথে সাথে বিভিন্ন হল থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।  

সুফিয়া কামাল হলে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা

সোমবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই ব্যালটে সিল মারা থাকায় বিক্ষোভে ভোট স্থগিত করেন কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা।

ব্যালটে সিল মারার প্রতিবাদে ভোট স্থগিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল

শিক্ষার্থীদের তোপের মুখে সোমবার সকালেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অপসারণ করে মাহবুবা নাসরীনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিক্ষোভ করছেন কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থীরা
Banglabid

পরে আবার সকাল ১১ টা ১০ মিনিটে খালি ব্যালেট বক্স দেখিয়ে কুয়েত মৈত্রী হলে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

আগের রাতেই ব্যালেট বক্স ভর্তি ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভোট গ্রহণ বিকেল ৫ টা ১০ পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

সুফিয়া কামাল হলের এক শিক্ষার্থী ভোট দিয়েছেন

এরপর কুয়েত মৈত্রী হলে আগে থেকে সিল মারা সহস্রাধিক ব্যালট পেপার উদ্ধারের পর ব্যালট বাক্স পরীক্ষা করার দাবি জানায় সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

Reneta

বেলা ১২ টা ২০ মিনিটে বিশৃঙ্খলার অভিযোগে বেগম রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

বিশৃঙ্খলার অভিযোগে বেগম রোকেয়া হলের ভোট স্থগিত

সেখানে তিনটি ব্যালট বাক্স সরিয়ে রাখার অভিযোগে ভোট স্থগিত রাখা হয়েছে।  পরে দুপুর ৩ টায় পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল

ছাত্রলীগ এবং প্রশাসনের সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

ডাকসু নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। শাহবাগ নীলক্ষেত এলাকায় পুলিশ র‌্যাবের এপিসি, সাজোয়া যান, পেট্রোলিং লক্ষ্য করা গেছে। এছাড়াও পুরো এলাকা জুড়ে গোয়েন্দা পুলিশের নজরদারি আছে।

ডাকসু নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার অপেক্ষায়

অন্যদিকে সরেজমিনে জহুরুল হক হল, এফ রহমান হল, শহীদুল্লাহ হল, সূর্যসেন হল, জগন্নাথ হল পরিদর্শনে দেখা যায়, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। অনেক হলে দেখা গিয়েছে তাদেরকে ভোর থেকে লাইনে দাঁড়াতে।সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ দুপুর ২ টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

অমর একুশে হলে ভোট গ্রহণ

তবে ২টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা সবার ভোট গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ভোটগ্রহণের সময়সীমা একটু বাড়তে পারে। তারপর গণনা শেষে প্রকাশিত হবে শিক্ষার্থীদের রায়।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েত মৈত্রী হলডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়বেগম রোকেয়া হলসুফিয়া কামাল হল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি: ঢাবি উপাচার্য

পরবর্তী

কুয়েত মৈত্রী ও রোকেয়া হল ছাড়া সব হলে ভোটগ্রহণ শেষ

পরবর্তী

কুয়েত মৈত্রী ও রোকেয়া হল ছাড়া সব হলে ভোটগ্রহণ শেষ

ডাকসু নির্বাচন-উপাচার্য-রিটার্নিং কর্মকর্তা

রিটার্নিং কর্মকর্তাকে ভোট বর্জনকারীদের ধাওয়া

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT