রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
ওইদিন থেকে তাকে বিএসএমএমইউ’র করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
রোববার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে এয়ার অ্যাম্বুলেন্সসহ ঢাকায় পৌঁছায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি মেডিকেল টিম।
পরের দিন সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসায় বাংলাদেশে আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠি।
ডা. দেবী প্রসাদ শেঠির পরামর্শে আওয়ামী লীগের অন্যতম এ নেতাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।
দুপুর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশে বিএসএমএমইউ ত্যাগ করে।
ওবায়দুল কাদেরকে নিয়ে সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে তার স্ত্রী ইশরাতুন্নেসা এবং বিএসএমএমইউ‘র ডা. আবু নাসের রিজভী।











