চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছদ্মবেশী সন্ত্রাসীদের ধরতেই রাজশাহীর অভিযান: পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:৪৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

ছদ্মবেশী জঙ্গি ও সন্ত্রাসীদের সংঘটিত অপরাধ দমনের জন্যই রাজশাহীতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারি কমিশনার ইফতে খায়ের আলম।

ইফতে খায়ের আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, মূলত সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান। অনেক সময় বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী, জঙ্গিরা ছদ্মবেশে অপরাধ চালিয়ে যায়। তাদের এমন অপরাধ ঠেকাতে এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করতে এ তল্লাশি।

তিনি বলেন, রাজশাহী মহানগরীতে আমরা রাতে বিভিন্ন এলাকায় নিয়মিত ‘ব্লক রেইড’ দিতাম। এবার দিনের বেলায় বড় আকারে এই রেইড দেয়া হয়েছে। এখন পর্যন্ত অভিযান থেকে কোনো বিস্ফরক দ্রব্য উদ্ধার হয়নি।

মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান পরিচালনা করছে পুলিশের বেশ কয়েকটি ইউনিট। পুলিশের সঙ্গে অভিযানে পিবিআই ও সিআইডি সদস্যরাও রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিক থেকে নগরীর কোর্ট কলেজ, আলীগঞ্জ, রাণীদীঘি তুলতুলিপাড়া ও হড়গ্রাম এলাকার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। ওই এলাকায় কাউকে প্রবেশ করতেও দিচ্ছে না এবং বের হতেও দেয়া হচ্ছে না। ব্লক রেইড শুরুর পর থেকে এলাকার জণসাধারণের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।

বিশেষ তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানান রাজশাহী পুলিশের এই মুখপাত্র। অভিযান কখন শেষ হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলেননি। অভিযান শেষে পুলিশ কর্তৃপক্ষ মিডিয়া ব্রিফিং করবে।

Reneta

এর আগে সম্প্রতি গাজীপুরের টঙ্গীর ১৫টি ওয়ার্ডে জঙ্গি, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে ব্লক রেইড চালায় পুলিশ। সেই অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, বিপুল জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT