প্রিমিয়ার বিভাগ হকিতে মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকে অ্যাজাক্স এসসিকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে মেরিনার্স।
এছাড়া দিনের প্রথম ম্যাচে সাধারণ বীমা ৬-২ গোলে ঢাকা ওয়ান্ডরার্স ক্লাবকে হারায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৬-১ গোলে জয় পয় সোনালী ব্যাংক এসসি।
বৃহস্পতিবার সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন মেরিনার্সকে এগিয়ে নেন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চয়ন।
২৪তম মিনিটে সতীর্থের বাড়ানো বল আলতো হিটে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন হাসিন আরমান। ৩০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন করেন চয়ন।
৪২তম মিনিটের পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন তিনি। ৫৮তম মিনিটে জোরালো হিটে প্লেসিং শটে স্কোরলাইন ৬-০ করেন হাসান যুবায়ের নিলয়।
আগের তিন ম্যাচে ভিক্টোরিয়া এসসি, বাংলাদেশ পুলিশ ও আজাদ এসসিকে হারিয়েছিল মেরিনার্স।







