বিনোদন

চড় খেলেন সালমান!

চড় খেলেন সালমান!

সালমান খানকে চড় মারছে ভাগনে আহিল

সালমান খানের পেশীবহুল দেহের সামনে টিকতে পারে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। পর্দায় মারপিট হলে তো কথাই নেই। সালমানের এক চড়ে কুপোকাত সবাই। ভাবছেন সালমানকে চড় দেয়ার এত বড় সাহস কার আছে তাই না? এবার সালমান নিজেই চড় খেয়ে বসলেন নিজের দুই বছর বয়সী ভাগনে আহিলের হাতে।

সোহেল খানের কোলে ছিল আহিল। মামা সালমান খানের সঙ্গে যেন বক্সিং ম্যাচ খেলছিল ছোট্ট আহিল। সালমানকে ১১ বার চড় মেরেছে সে। এরপর ঘাড়ে একটা ঘুষি মেরে সালমান খানকে একেবারে কুপোকাত করে দিয়েছে ভাগনে আহিল।

২০১৬ সালের ৩০ মার্চ জন্ম হয় আহিলের। সালমানের বোন অর্পিতা এবং আয়ুশ শর্মার একমাত্র সন্তান আহিলের সঙ্গে সালমানের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। মিড-ডে।

বিষয়:আহিল সালমান খান সোহেল খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…