চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জ যখন কন্ডিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে ফিল্ডিং প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাদার ক্রিকেটে কোনও অজুহাত চলে না। যেখানে যেমন, সেখানে তেমন খেলতে হয়। তবু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে কিছু সমস্যা নিয়ে সব দলকেই মাথা ঘামাতে হয়। অস্ট্রেলিয়া যেমন বাংলাদেশে এসে মানিয়ে নিতে হিমশিম খেয়েছে। ঠিক তেমনি বাংলাদেশও এবার সাউথ আফ্রিকায় গিয়ে ওই মানিয়ে নেয়ার লড়াইয়ে ব্যস্ত।

মঙ্গলবার প্রথম পর্বের অনুশীলনে ব্যস্ত ছিলেন মুশফিকরা। বেনোনির সাহারা উইলোমুর পার্ক মাঠে রোদ ঝলমলে দিনে নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন হয়েছে বেশি।

এই মাঠেই ২১-২৩ সেপ্টেম্বর সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের সঙ্গে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় বছর পর সাউথ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা টেস্ট দিয়ে। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশর সামনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে তাই মুশফিকবাহিনী অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

পচেফ্স্ট্রুমে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ দল কয়েক ভাগে সাউথ আফ্রিকা গেছে। দ্বিতীয় ভাগের সদস্যরা সাউথ আফ্রিকা পৌঁছান ১৭ সেপ্টেম্বর। পরদিনই নামেন অনুশীলনে। একদিন দেরিতে সাউথ আফ্রিকা গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তামিম ইকবাল ও শুভাশিস রায়। ছিলেন কোচিং স্টাফদের সবাই।

সাউথ আফ্রিকার কঠিন কন্ডিশন মানিয়ে নিতে দলের সব খেলোয়াড় যখন ঘাম ঝরাচ্ছেন ১৫ সদস্যের স্কোয়াডে থাকা রুবেল হোসেন তখনও দেশে। প্রোটিয়াদের ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় শাহজালাল বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে টাইগার পেসারকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, দুই-একদিনের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাবেন রুবেল এবং দলের সঙ্গে যোগ দেবেন।

ছবি: বিসিবি

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুরুতর অসুস্থ ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হবে

পরবর্তী

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুরাতন আইফোনে কীভাবে নতুন আইওএস ১১ ইনস্টল করবেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT