চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জের কোনও শেষ দেখছেন না মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:২৯ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা সফরে গিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পচেফস্ট্রমের ব্যাটিং সহায়ক উইকেটেও দাঁড়াতে পারেনি সফরকারীরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে গুটিয়ে ৩৩৩ রানের হারের হতাশায় পড়েছে। দ্বিতীয় টেস্টে মুশফিকদের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। তবে কেবল টেস্টেই নয়, টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, চলতি সফরের প্রত্যেকটা ফরম্যাটেই থাকবে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ।

শুভেচ্ছাদূত হিসেবে একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের সেরা কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাশরাফী। সেখানেই জানালেন প্রোটিয়া সফরের কঠিন অঙ্কের কথা, ‘চ্যালেঞ্জ তো প্রত্যেকটা জায়গায়। চ্যালেঞ্জের কোনও শেষ নেই। এখন দ্বিতীয় টেস্ট খেলবে, সেটাতেও থাকছে ভিন্ন চ্যালেঞ্জ। এমন না ওখানে কেবল মানিয়ে নেওয়ার, ভিন্ন উইকেট। ডু প্লেসিসকে দেখলাম দ্বিতীয় টেস্টে ও চাচ্ছে বাউন্সি উইকেট, চ্যালেঞ্জ তো আরও বাড়বেই।’



দুই টেস্টের শেষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে অধিনায়ক মাশরাফী দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন ৯ অক্টোবর। জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড খেলার পর কয়েকদিন বিশ্রামে কাটিয়ে অনুশীলন শুরু করেছেন ম্যাশ। সোমবারের দুপুরটাও মিরপুরের জিমে কেটেছে তার। মঙ্গলবার করবেন সাদা বলে বোলিং অনুশীলন।

আপাতত সব প্রস্তুতিই আসন্ন ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে। প্রোটিয়াদের বিপক্ষে সেই সিরিজেও চ্যালেঞ্জের কমতি দেখছেন না মাশরাফী, ‘ওয়ানডেতে কী উইকেট করবে সেটা জানি না। সাউথ আফ্রিকায় সাধারণত যেটা হয়, ৩৫০ থেকে ৩৭০ রান হওয়ার মতো উইকেট করে। সেটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। সহজ উইকেট করে দিলেই সবকিছু সহজে করতে পারব, এমনও না। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ আছে। বাইরের কন্ডিশনে গিয়ে যখন খেলা, তখন প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ।’

যারা টেস্ট খেলতে গেছেন সেই স্কোয়াড থেকে দুই-তিনটি পরিবর্তন আসতে পারে ওয়ানডের দলে। তাই যারা টেস্ট দলে আছেন তাদের কেবল ব্লুমফন্টেইন টেস্ট নিয়েই ভাবতে বললেন অধিনায়ক, ‘এমুহূর্তে যেটা বলতে পারি, যারা খেলছে, যে টেস্ট ম্যাচটা আছে, তাদের সেটা নিয়েই ভাবা উচিত। আমরা যখন ওয়ানডে খেলতে যাব, নতুনভাবে শুরুর চিন্তা করব যে ওয়ানডেতে কেমনভাবে খেলা যায়।’

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\n\r\nদুই টেস্টের শেষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে অধিনায়ক মাশরাফী দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন ৯ অক্টোবর। জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড খেলার পর কয়েকদিন বিশ্রামে কাটিয়ে অনুশীলন শুরু করেছেন ম্যাশ। সোমবারের দুপুরটাও মিরপুরের জিমে কেটেছে তার। মঙ্গলবার করবেন সাদা বলে বোলিং অনুশীলন।\r\n\r\nআপাতত সব প্রস্তুতিই আসন্ন ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে। প্রোটিয়াদের বিপক্ষে সেই সিরিজেও চ্যালেঞ্জের কমতি দেখছেন না মাশরাফী, ‘ওয়ানডেতে কী উইকেট করবে সেটা জানি না। সাউথ আফ্রিকায় সাধারণত যেটা হয়, ৩৫০ থেকে ৩৭০ রান হওয়ার মতো উইকেট করে। সেটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। সহজ উইকেট করে দিলেই সবকিছু সহজে করতে পারব, এমনও না। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ আছে। বাইরের কন্ডিশনে গিয়ে যখন খেলা, তখন প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ।’\r\n\r\nযারা টেস্ট খেলতে গেছেন সেই স্কোয়াড থেকে দুই-তিনটি পরিবর্তন আসতে পারে ওয়ানডের দলে। তাই যারা টেস্ট দলে আছেন তাদের কেবল ব্লুমফন্টেইন টেস্ট নিয়েই ভাবতে বললেন অধিনায়ক, ‘এমুহূর্তে যেটা বলতে পারি, যারা খেলছে, যে টেস্ট ম্যাচটা আছে, তাদের সেটা নিয়েই ভাবা উচিত। আমরা যখন ওয়ানডে খেলতে যাব, নতুনভাবে শুরুর চিন্তা করব যে ওয়ানডেতে কেমনভাবে খেলা যায়।’","author":{"@type":"Person","name":"সাজ্জাদ খান","url":"https://www.channelionline.com/author/sazzadkhan/"},"articleSection":["স্পোর্টস"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/10/mashrafi.jpg","width":600,"height":400},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}