চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যারিটেবল ট্রাস্ট: খালেদার ৭ বছরের সাজা চায় রাষ্ট্রপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
আদালত, রাজনীতি
A A
আদালতে খালেদা জিয়া

আদালতে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭ বছরের সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, এ মামলায় ৩২ জন সাক্ষীর মাধ্যমে আমি প্রমাণ করতে পেরেছি যে, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে চ্যারিটেবল ট্রাস্টের অধীনে বিভিন্ন উৎস থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

‘একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৬ কোটি মানুষের সাথে শপথ ভঙ্গ করেছেন। আমি ১৯৪৭ সালের আইনে ৫ এর ২ ধারায় তার সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি যেন ভবিষ্যতে এ ধরনের কেউ দৃষ্টান্ত দেখাতে না পারেন।’

কাজল আদালতকে বলেন, ‘বেগম খালেদা জিয়া সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী। বিএনপির প্রধান। সে হিসেবে আমরা তাকে সম্মান করি। আমি এখানে রেকর্ডেড সাক্ষী উপস্থাপন করেছি। ব্যক্তিগত কোন আক্ষেপ থেকে কিছু বলিনি। আমি বলবো, একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিও যদি অন্যায় করে থাকেন তাহলে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

এ সময় আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামীরা হলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর পিএস জিয়াউল ইসলাম মুন্না, সাদেক হোসেন খোকার পিএস মনিরুল ইসলাম।

Reneta

বিস্তারিত দেখুন পরাগ আজিমের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াদুর্নীতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT