১১ দিন পর আবারো মাঠে গড়াচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। আজ ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে নামবে বার্সেলোনা, আর্সেনাল, চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ফেবারিট ক্লাবগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
রাতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ গ্রুপের শীর্ষ দল জার্মানির বায়ার লেভারকুসেন। এই ম্যাচে কাতালান দলে থাকছেন না তাদের প্রাণভোমরা লিওনেল মেসি। হাঁটুর ইনজুরি নিয়ে অন্তত দু’মাসের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে আগের ম্যাচে রোমার সঙ্গে ড্র করায় আজ জয়ের জন্যই ‘ন্যু ক্যাম্পে’ নামবে স্বাগতিক বার্সেলোনা।
এদিন ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি খেলবে কোচ হোসে মরিনহোর সাবেক ক্লাব পোর্তোর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের দেখা হচ্ছে মরিনহো আর ইকার ক্যাসিয়াসের।
ইংলিশ লিগে চ্যাম্পিয়নদের সময়টা ভালো না গেলেও ইউয়েফা দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইছেন মরিনহো। গত ৫ ম্যাচে টানা জয়ে ফুরফুরে মেজাজে আছে পোর্তো।
অন্য ম্যাচে, লিগে সমান অবস্থানে থেকে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও ডায়নামো জাগরেব।







