চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে পরীক্ষার মুখে মেসি-রোনালদো-রামোসরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ১০, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ষোলোর চার ম্যাচ বাকি থাকতেই হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটের ড্র। আটে পৌঁছালে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

সেরার লড়াইয়ে লেইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটালান্টা ও পিএসজি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে, চারটি দল ছিটকে গেছে। নকআউটের বাকি আট দলের সেরা ষোলোর দ্বিতীয় লেগ করোনা বিরতির কারণে মাঠে গড়ানো আটকে আছে। ফিরতি লেগের সেই ম্যাচগুলো হবে আসছে ৭ ও ৮ আগস্ট, স্বাগতিক দলের মাঠে।

কোয়ার্টার নিশ্চিত করা অ্যাটলেটিকো ও পিএসজি সামনের রাউন্ডে সহজ প্রতিপক্ষই পেয়েছে। দ্বিতীয় কোয়ার্টারে সিমিওনের অ্যাটলেটিকো প্রতিপক্ষ পেয়েছে লেইপজিগকে। আর চতুর্থ কোয়ার্টারে নেইমার-এমবাপের পিএসজির প্রতিপক্ষ আটালান্টা।

রিয়াল মাদ্রিদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতে আছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দলের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে যাবে জিদানের শিষ্যরা। ম্যানসিটি ও রিয়ালের জয়ী দলটির বিপক্ষে প্রথম কোয়ার্টারে খেলবে জুভেন্টাস ও অলিম্পিক লিওঁর মধ্যকার বিজয়ী। রোনালদো-দিবালার জুভেন্টাস লিওঁর মাঠ থেকে প্রথম লেগে ১-০ গোলে হেরে এসেছে।

বার্সেলোনা প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে। মেসি-সুয়ারেজদের এবার পরীক্ষা ঘরের মাঠে। বার্সা ও নাপোলির মধ্যকার জয়ী দলের বিপক্ষে তৃতীয় কোয়ার্টারে লড়বে বায়ার্ন মিউনিখ ও চেলসির বিজয়ী দলটি। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে বসে আছে চেলসি।

শুক্রবার হয়েছে সেমিফাইনালের ড্রও। প্রথম ও তৃতীয় কোয়ার্টারের জয়ী দলটি সেরা চারের প্রথম প্রতিপক্ষ হবে। আর দ্বিতীয় সেমিতে লড়বে দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারের বিজয়ীরা।

Reneta

করোনাভাইরাসের কারণে এবারের কোয়ার্টার ও সেমি দুই লেগের পরিবর্তে হবে মিনি-টুর্নামেন্ট আকারে, এক লেগে। কোয়ার্টার, সেমি ও ফাইনাল হবে পর্তুগালের লিসবনে। কোয়ার্টারের ম্যাচ ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে। ১৮ ও ১৯ আগস্ট সেমিফাইনাল এবং ২৩ আগস্ট মাঠে গড়াবে ইউরোপ সেরার নির্ধারণী ফাইনাল।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসনেইমারপিএসজিবার্সামেসিরামোসরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT