চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞায় পড়তে পারে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বারবার সতর্ক করে দেয়ার পরও দলবদলে অতিরিক্ত অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মভেঙে খেলোয়াড় কেনার দায়ে সিটিজেনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বন্দোবস্ত প্রায় সেরে ফেলেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। রায় আসতে পারে চলতি সপ্তাহেই।

ম্যানসিটির বিপক্ষে কী ব্যবস্থা নেয়া হবে তার একটা ইঙ্গিতও দিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা। আগামী অথবা পরের চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ, ২০২০-২০২১ আসর থেকে নামিয়ে দেয়া হতে পারে সিটিজেনদের!

নিউইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে ‘দলবদলের ভুল তথ্য সরবারহ করে উয়েফাকে ভিন্ন পথে পরিচালনা করেছিল ম্যানসিটি।’ এমনকি পৃষ্ঠপোষক সম্পর্কেও উয়েফাকে সঠিক তথ্য দেয়নি দলটি।

Banglabid

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র আইনভাঙার দায়ে ম্যানসিটি ও ফরাসি জায়ান্ট পিএসজির দিকে কঠিন নজর রেখেছিল উয়েফার ডিসিপ্লিনারী বডি। ফুটবল লিকসের সবশেষ ফাঁস হওয়া প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এসব অজানা তথ্য। দুটি ক্লাবই সবশেষ কয়েক মৌসুমে তাদের আয়ের তুলনায় ব্যয় করেছে কয়েকগুণ যা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র আইন বহির্ভূত।

এসবক্ষেত্রে একাধিকবার ক্লাবগুলোকে সতর্ক করে দেয় উয়েফা। এরপরও কোনো ফল না পেলে নিষেধাজ্ঞার মুখে পড়ে উয়েফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ হারায় ক্লাবগুলো। ২০১৪ সালে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভাঙার দায়ে ম্যানসিটিকে ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল উয়েফা। নিষেধাজ্ঞার কারণে সে বছর চ্যাম্পিয়ন্স লিগে ২৫ জনের জায়গায় ২১জনকে নিয়ে খেলতে হয়েছিল সিটিজেনদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের পদবঞ্চিতদের উপরে হামলার ঘটনায় তদন্ত কমিটি

পরবর্তী

কানের পথে ভারতের প্রতিনিধিরা

পরবর্তী

কানের পথে ভারতের প্রতিনিধিরা

শ্রীলঙ্কা-হামলা-জবাব

বিশৃঙ্খলাকারীদের ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে জবাব দেবে শ্রীলঙ্কা পুলিশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT