চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর মঞ্চে তাহসান-টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

একসঙ্গে দুটি চমক নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও টিনা রাসেল। প্রথম চমক, এবারই প্রথম মঞ্চ শেয়ার করছেন দুজনে। আর সেটা হচ্ছে ‌‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে!

সংগীতের আলোচিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে গাইবেন এই দুই শিল্পী। কণ্ঠে থাকবে তাদের গাওয়া জনপ্রিয় গান ‘শেষ দিন’।

মঞ্চে উঠে শুধু গাওয়াই নয়, থাকবে কোরিওগ্রাফির চমকও। ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আসর বসছে।

এ প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে। আগে অনেকবার আমরা একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের একটা বছর তো মহামারীতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার হচ্ছে।

মঞ্চে ওঠার প্রস্তুতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘মঞ্চে উঠে মূলত গানটাই গাইবো, তবে সেটি একটু ভিন্ন আদলে। এরমধ্যে আমরা আয়োজনের প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি। রিহার্সেলের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফর্মেন্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না।’

গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পেয়েছিল ‘শেষ দিন’ নামের আলোচিত গানচিত্রটি। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর যৌথভাবে গেয়েছেন তাহসান-টিনা।

Reneta

গানচিত্রটি প্রকাশের পর, এখনও বেশ সমাদৃত আধুনিক বাংলা গান ঘরানার শ্রোতাদের কাছে। তারই স্বীকৃতি হিসেবে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরে সেরা দ্বৈত গানের জন্য মনোনয়ন পেলো তাহসান-টিনা জুটি।

১০ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে প্রদান করা হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’। ১৫তম এ আসরে আজীবন সম্মাননা জানানো হবে গুণী শিল্পী ফেরদৌস ওয়াহিদকে।

‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’-এ পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যচ্যানেল আইতাহসানমিউজিক অ্যাওয়ার্ডসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT