কক্সবাজারের সমুদ্র সৈকতে রানার-চ্যানেল আই বিচ ফুটবলের দ্বিতীয় দিন আজ। দিনের প্রথম খেলায় একে অপরের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম মাস্টার্স ও ব্রাদার্স মাস্টার।সমুদ্র সৈকত কক্সবাজার থেকে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।
এর আগে সোমবার বর্ণাঢ্য আয়োজনে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত রানার-চ্যানেল আই বিচ ফুটবলের উদ্বোধন করা হয়।
দু’দিনের ফুটবল উৎসবে ৬টি দল খেলবে ১১টি ম্যাচ। প্রথম দিন অনুষ্ঠিত হয় ৬টি ম্যাচ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=cJNikybiGYE&feature=youtu.be










