চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’র উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
পরিবেশ
A A

শীতের সকালে চ্যানেল আই প্রাঙ্গণে সবুজে মোড়ানো প্রকৃতির মঞ্চে সাতটি টিয়া পাখি ও সাদা বক উড়িয়ে সপ্তমবারের মতো ‘ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৭’ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল ও উত্তরের মেয়র আনিসুল হক।

প্রকৃতি মেলা উদ্বোধনে পরিকল্পনা মন্ত্রী চ্যানেল আই ‘প্রকৃতির মেলার’ সঙ্গে জড়িত সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে পরিবেশ বাঁচাতে কাজ করছে চ্যানেল আই। বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। পরিবেশ রক্ষা করতে সরকার নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে ঢাকার বলধা গার্ডেন ও রমনা পার্ক সংরক্ষণ করা হবে এবং আগের রূপ ফিরিয়ে দেওয়া হবে।

প্রকৃতি মেলায় উপস্থিত হয়ে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, প্রকৃতি মেলাকে ঘিরে গতকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিবেশ মেলা নিয়ে র‌্যালি হয়েছে, অনেক জায়গায় আজ মেলার আয়োজন করা হয়েছে। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচাবো, তাই প্রকৃতির মাঝে সবাই থাকবেন এবং ভালোবাসবেন।

Banglabid

প্রকৃতি মেলায় মেয়র আনিসুল হক বলেন, আজকে চ্যানেল আই পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে ঢাকা শহরের মেয়র ও নাগরিক হিসেবে সমর্থন করছি।

টানা সাতবছর ধরে পরিবেশ সচেতনা বাড়াতে প্রকৃতি মেলার আয়োজন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক রয়েছে সেটিই প্রতিবছর মেলায় তুলে ধরতে চাই। কারণ আমরা যারা ঢাকা শহরে জীবন-যাপন করি বিশেষ তারা প্রকৃতি থেকে অনেক দূরে থাকি। তাই ঢাকা শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে প্রকৃতির মধ্যে রাখার একটি প্রয়াসে সারাদিনব্যাপি এই প্রকৃতি মেলা।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক অাব্দুর রশীদ মজুমদার ও জহির উদ্দিন আহমেদ মামুন প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে দেশের প্রত্যেকটি মানুষকে যার যার জায়গা থেকে কাজ করা আহ্বান জানান। মেলায় আরো উপস্থিত রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ও প্রকৃতি প্রেমিক।

Reneta

বর্ণিল আয়োজনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের পসরা রয়েছে বিভিন্ন স্টলে। আরো রয়েছে সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর এবং পাখি নিয়ে নানা তথ্য-উপাত্ত।

এছাড়া পরিবেশ সচেনতায় পরিবেশ নিয়ে গান পরিবেশন করছেন ক্ষুদে গানরাজ ও সেরা কণ্ঠের শিল্পীরা গান পরিবেশন করছেন। ছোট্ট ছোট্ট সোনামনিরা তাদের রং তুলির মাধ্যমে পরিবেশকে তুলে ধরছে।

অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় চ্যানেল আই প্রাঙ্গণ থেকে বেলা ১১টা-৪টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিন শেষে ৩০৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

পরবর্তী

ভরা মৌসুমেও পেঁয়াজের কাঙ্খিত দাম পাচ্ছেন না কৃষক

পরবর্তী

ভরা মৌসুমেও পেঁয়াজের কাঙ্খিত দাম পাচ্ছেন না কৃষক

সুয়ারেজ সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে পুরনো ঢাকার কয়েক লাখ মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT