চ্যানেল আই’র ১৯ বছরে পদার্পণের আনন্দঘন মুহূর্তে চ্যানেল আই পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন: কল্যাণ আর আনন্দের বার্তা নিয়ে চ্যানেল আই পৌঁছে যাক দেশের সর্বত্র এবং বিশ্বময়।
তিনি বলেন: আজকের দিনে গণমাধ্যমের ভূমিকা যেমন প্রতিযোগিতাপূর্ণ তেমনি তাৎপর্যবহ। এই প্রতিযোগিতা জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছে দেয়ার, সুস্থ বিনোদনের চাহিদা পূরণের। একইসাথে রয়েছে জনগণকে কল্যাণের পথে উদ্বুদ্ধ করা এবং সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমের সুমহান দায়িত্ব।
‘এই দায়বদ্ধতার ভেতর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সংবাদ ও অনুষ্ঠান প্রচারে চ্যানেল আই এর উৎকর্ষ সাক্ষর অক্ষুণ্ন থাকুক,’ বলে তার প্রত্যাশার কথা জানান তথ্যমন্ত্রী হাাসানুল হক ইনু।







