চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই পর্দায় ৬ দিনে ১০ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৬
বিনোদন
A A

ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আসছে ঈদে চ্যানেল আইয়ের ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এবারের ঈদ আয়োজনে ছয়দিনে চ্যানেল আইয়ের পর্দায় দশটি বিশেষ টেলিফিল্ম প্রচারিত হবে।

ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত গুণী নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের টেলিফিল্মগুলো উপভোগ করবেন দর্শকরা।

ঈদের দিন: ‘হাত বাড়িয়ে দাও’ টেলিফিল্মটি রচয়িতা গীতালি হাসান ও পরিচালনায় সাইফুল ইসলাম মান্নু। টেলিফিল্মে অভিনয় করেছেন শম্পা রেজা, খায়রূল আলম সবুজ, হৃদি, সিনথিয়া, শোভা এবং আরো অনেকে। টেলিফিল্মটি প্রচার হবে ঈদের দিন দুপুর ১২.০৫ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন: দ্বিতীয় দিন বিকেল ২.৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জল কলঙ্ক’। রচনা ও পরিচালনায় মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, রিচি, তাওসিফ, নাবিলা নুর প্রমুখ।

ঈদের তৃতীয় দিন: মোস্তাতা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ টেলিফিল্মটি প্রচার ঈদের তৃতীয় দিন বিকেল ২.৩০ মিনিটে। অভিনয়ে, তিশা, হৃদয় খান, সাবেরী আলম, আবদুল্লাহ, রানা শাওন প্রমুখ।

টেলিফিল্ম ‘ভিনদেশী তারা’ প্রচার হবে তৃতীয় দিন বিকেল ৪.৩০ মিনিটে। টেলিফিল্মটি রাচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে ফারহানা মিলি, মাহফুজ আহমেদ প্রমুখ।

Reneta

ঈদের চতুর্থ দিন: চতুর্থ দিন দুপুর ২.৩০ মিনটে প্রচার টেলিফিল্ম দেশী ‘হাল্ক’। রচনা ও পরিচালনা ইফতেখার আহমিদ ফাহমি। অভিনয়ে আ খ ম হাসান, নাদিয়া, মারজুক রাসেল, সোহেল খান প্রমুখ।

বিকেল ৪.৩০ মিনিটে টেলিফিল্ম ‘শূণ্যতা’। রচানা ফারিয়া হোসেন ও পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, পুষ্পিতা, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ প্রমুখ।

ঈদের পঞ্চম দিন: ‘চেয়ারম্যনের চরিত্র ফুলের মতো পবিত্র’ টেলিফিল্ম প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২.৩০ মিনিটে। রচনা রানা জাকারিয়াও পরিচালনায় খালিদ হোসেন সম্রাট। অভিনয়ে, নায়ক রাজ রাজ্জাক, আহসানুল হক মিনু, হিমি, সম্রাট, প্রমুখ।

টেলিফিল্ম ‘নীল কমল’ প্রচার হবে বিকেল ৪.৩০ মিনিটে। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে ইমন, মৌসুমী হামিদ, শম্পা রেজা, প্রনব প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন: ষষ্ঠ দিন টেলিফিল্ম ‘ক্যামেলিয়া’ প্রচার হবে দুপুর ২.৩০ মিনিটে। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মেহজাবিন, তাওসিফ, তানিয়া আহমেদ, অবাক, স্বাধীন খসরু, রফিক উল্লাহ সেলিম প্রমুখ।

বিকেল ৪.৩০ মিনিটে টেলিফিল্ম ‘জান’। রচনা ফারুক হোসেন ও পরিচালনায় রাজিব রসুল। অভিনয়ে মোশাররফ করিম, নীলা, আ খ ম হাসান, ডলি জহুর প্রমুখ।

টেলিফিল্মগুলি দেখতে পারবেন চ্যানেল আই অনলাইন থেকেও, এই ঠিকানায় – https://www.channelionline.com/pages/live-tv

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT