চ্যানেল আই পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। পরে নিজেদের ফেসবুক পেজে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে মার্কিন দূতাবাস।
নিজেদের ফেসবুক পেজে মার্কিন দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট গতকাল চ্যানেল আই অফিস এবং তাদের অসাধারণ টিমের সঙ্গে দেখা করে আনন্দিত।
ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর এবং ডিরেক্টর ও হেড অব নিউজ শাইখ সিরাজ রাষ্ট্রদূতকে অফিস পরিদর্শনে নিয়ে যান। এরপর বার্নিকাট ‘উইথ শাইখ সিরাজ’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন তিনি।
ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস আরো লিখেছেন, এটাই বার্নিকাটের প্রথম কোনো ইলেকট্রনিক মিডিয়ার ভবন পরিদর্শন। বিশেষ করে চ্যানেল আইয়ের কৃষকদের সঙ্গে এবং কৃষি নিয়ে কাজের প্রশংসা করেন বার্নিকাট।
এরপর উইথ শাইখ সিরাজ অনুষ্ঠানের সময়ও জানানো হয় ফেসবুক পোস্টে।
লেখা হয়, চ্যানেল আইতে ‘উইথ শাইখ সিরাজ’ অনুষ্ঠানে বার্নিকাটকে দেখানো হবে ২৯ জুলাই রাত ৯টার খবরের পর।







