চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনের মুখোমুখি ইরানি নির্মাতা নার্গিস আবেয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফিল্ম ফেস্টিভালগুলোতে এখন ইরানি সিনেমার জয়জয়কার। কান, লোকার্নো, বার্লিনসহ সব ফিল্ম ফেস্টিভালগুলোতেই এখন শক্ত অবস্থানে আব্বাস কিয়ারোস্তামির উত্তরসুরিরা। সমানভাবে বরাবরই অস্কারেও দাপট দেখান তারা। গেল ৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর আসরে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে চূড়ান্ত মনোনয়নে ছিলো ইরানের ছবি ‘ব্রেথ’! অস্কার ঘোষণার আগ পর্যন্ত যে ছবিটি ছিলো আলোচনায়।

আর এই ছবির নির্মাতা একজন নারী। ইরানের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে অস্কারে পাঠানো হয় কোনো নারী নির্মাতার ছবি! এই ছবির পর আন্তর্জাতিক ভাবে খ্যাতি লাভ করেন নার্গিস।

বর্তমানে নির্মাতা ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমার শুটিং নিয়ে। গল্পের প্রয়োজনে তিনি গেল সপ্তাহ থেকে শুটিং করতে ছুটে এসেছেন বাংলাদেশের জনবহুল শহর ঢাকায়! শুটিং করছেন কারওয়ান বাজার, নিউ মার্কেটের মতো গিঞ্জি লোকেশনে।

সম্প্রতি ‘ব্রেথ’ নির্মাতা নার্গিস আবেয়ারের সাথে একান্তে আলাপ হয় চ্যানেল আই অনলাইনের। তার সাথে দীর্ঘ আড্ডায় উঠে আসে ইরানি চলচ্চিত্রের বর্তমান হাল হকিকত, সেখানকার থিয়েটারের খবর। ইরানের মতো ধর্মীয় শাসনের দেশে থেকেও কীভাবে ভালো, শিল্পমান উত্তীর্ণ সিনেমা করার চেষ্টা করে যাচ্ছেন সেখান নির্মাতারা সেসমস্ত কথা অকপটে বলেছেন তিনি। শুধু তাই না, নারী হিসেবে আলাদা যুদ্ধ করে টিকে থাকার গল্প করেছেন,সাহিত্যিক থেকে তার চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠার কাহিনিও বর্ণনা করেছেন নার্গিস। কথা প্রসঙ্গে বাদ যায়নি তার দৃষ্টিতে বাংলাদেশের চিত্রটাও।

চলচ্চিত্র নিয়ে তার ভাবনা, আশাবাদ সমস্ত কিছুই শেয়ার করেছেন চ্যানেল আই অনলাইনকে। শিগগির আসছে পুরো সাক্ষাৎকারটি। পড়তে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনের বিনোদন পাতায়।

৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর আসরে বিদেশি ভাষার ছবির শাখায় ইরান-ইরাক যুদ্ধ নিয়ে তৈরি ‘ব্রেথ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেও নির্মাতা হিসেবে তার পরিচিতি এনে দেয় ‘ট্র‌্যাক ১২৩’ নামের চলচ্চিত্রটি। এছাড়াও তিনি নির্মাণ করেছেন অবজেক্ট ইন মিরর নামের আরো একটি ফিচার ফিল্ম। বেশ কয়েকটি ডকুফিল্মও আছে তার। এরমধ্যে ওয়ান ডে আফটার দ্য টেন ডে, দ্য এন্ড ডে এবং কাইন্ড ডেড এন্ড উল্লেখযোগ্য।

Reneta

বাংলাদেশে নার্গিস আবেয়ারের সাথে থেকে সার্বক্ষণিক সবকিছুর তদারকি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি সাহিত্য বিভাগের প্রভাষক মুমিত আল রশিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাস কিয়ারোস্তামিনার্গিস আবেয়ারব্রেথলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

এপ্রিল ২৬, ২০২৬

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT