চ্যানেল আই অনলাইনের নিউজরুম কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম জাদুর বাবা মো. সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার চুয়াডাঙ্গার দর্শনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রোববার নিজ গ্রামে সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হবে।
জাহিদুল ইসলাম জাদুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চ্যানেল আই অনলাইনের সম্পাদকসহ অন্য সদস্যবৃন্দ।
শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে চ্যানেল আই অনলাইন পরিবার।










