চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনের দৃঢ় প্রত্যয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১:৩৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
চ্যানেল আই

আজকের সংবাদের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার সময় ফুরিয়েছে বহু আগেই। ইন্টারনেট ভিত্তিক তথ্যপ্রযুক্তির যুগে পুরো বিশ্বই যখন মানুষের হাতের মুঠোয় তখন সময়ের সংবাদ সে সময়েই জানতে চায়। এক্ষেত্রে দ্রুত এবং সঠিক সংবাদের সমন্বয় করে একে একে চার বছর পার করে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে চ্যানেল আই অনলাইন।

কয়েকটি কম্পিউটার, একজোড়া মোবাইল ফোন আর কিছু তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। নিজেদের সংবাদকর্মীর হিসাবেই নয়, অনলাইন সাংবাদিকতায়ও এর প্রভাব বিস্তৃত বহুগুণে।

এ সময়ের মধ্যে যেমন নতুন নতুন বিভাগ চালু হয়েছে, তেমনি উন্নত হয়েছে সংবাদ পরিবেশনের ধরনও। সবার আগে নির্ভুল সংবাদ দেয়ার সামর্থ্য অর্জনের পাশাপাশি চ্যানেল আই অনলাইন এখন সমৃদ্ধ মাল্টিমিডিয়ার সব ধরনের কনটেন্টে।

বর্তমান সময়ে দ্রুত সংবাদ প্রকাশ করতে গিয়ে বিশ্বব্যাপী ভুল সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে নিয়মিত। এক্ষেত্রে দ্রুততা না সঠিক বিষয়? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন পাঠকদের মনে, তখন চ্যানেল আই অনলাইনের উত্তর: আমরা দ্রুততার সঙ্গে সঠিক সংবাদ প্রকাশ করতে চাই। সবার আগে সংবাদ যদি দিতে নাও পারি তবু ভুল সংবাদ দেব না। গত চার বছর চ্যানেল অনলাইনে এমন কোনো সংবাদ পরিবেশিত হয়নি যা পরে আমাদের তুলে নিতে হয়েছে। দ্রুত সংবাদ দিতে গিয়ে আমরা তথ্যের নিশ্চিতকরণ বা ক্রসচেক ভুলে যাইনি।

এছাড়া আরও একটি বিষয় হলো- চ্যানেল আই অনলাইন কোনো বিষয়ে কাভার করলে একদম আগাগোড়া কাভার করে। ঘটনা ঘটলেই আমরা সেটার গভীরে চলে যাচ্ছি। প্রতিদিনই যত ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা একটা রিসার্চ করি যে, কোন নিউজটা আমরা গ্রহণ করবো, কোন খবরটার আরো ভেতরে যাবো আমরা এসব দেখতে ভুল করি না।

আমরা দ্রুত খবর দেবো কিন্তু কোনভাবেই ভুল খবর দেবো না- এই মূল লক্ষ্যকে সামনে রেখে চ্যানেল আই অনলাইন শুধু টেক্সট নয়, ফোকাস করছে মাল্টিমিডিয়ায়ও। ভিডিও, সাউন্ড, গ্রাফিক্স, লাইভ সব নিয়েই কাজ করে যাচ্ছে পাঠকদের সব ধরনের চাহিদার কথা মাথায় রেখে। এখন তো মাল্টিমিডিয়ার সময়, সবার হাতে হাতে স্মার্টফোন, অনলাইন এবং সোশ্যাল মিডিয়া। তাই বলে যে সেই গড্ডালিকা প্রবাহে আমরা মিশে গেছি তা নয়। সাংবাদিকতায় যে নীতি নৈতিকতা মেনে চলতে হয়, চ্যানেল আই অনলাইন সেই জায়গাগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে।

Reneta

বিভিন্ন মহলে সমাদৃত চ্যানেল আই অনলাইনের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন দেশের সব অঙ্গনের বিশিষ্টজনেরা। চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকেও এর পাঠক, দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী এবং কর্মীদের অভিনন্দন জানাই আমরা। আগামীতে আমাদের পথচলা যেন আরও সমৃদ্ধ হয় পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT