চ্যানেল আইয়ে ৭ মার্চের বিশেষ নাটক
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে চ্যানেল আইয়ে ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘সুমনের গল্প’...

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, উভয়ই হাস্যোজ্জ্বল, প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘সুমন স্কুলে পড়ে। কিন্তু সে পড়াশোনায় অমনোযোগি। স্কুল থেকে বের করে দেওয়ার মতো। কিন্তু একদিন ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনে রাতারাতি বদলে যায় সুমনের জীবন।’-এ সূত্র ধরেই নাটকটির মূল গল্প এগিয়ে যায়।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র নির্মিত হলো বিশেষ নাটক ‘সুমনের গল্প’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও গোলাম ফরিদা ছন্দা।
শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে এটির নাট্যরূপ ও নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।
নাটকটি প্রচার হবে শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






