চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে আসছে ‘এখানে রমণীরা নদীর মত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ন ১০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- এখানে রমণীরা নদীর মতো

চ্যানেল আই অনলাইন- এখানে রমণীরা নদীর মতো

মাতিয়া বানু শুকুর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নিয়ে চ্যানেল আই এর পর্দায় ১৫ ডিসেম্বর হাজির হবেন তরুণ অভিনয়শিল্পী বাপ্পা, হৃদি ও নাফিস। সম্প্রতি চ্যানেল আই ভবনে তাঁরা এসেছিলেন এই নাটক নিয়ে কথা বলতে।

বরিশালের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকের কাহিনী মুক্তিযুদ্ধকালীন সময়ের এক গ্রামকে ঘিরে। যেখানে সদ্য বিয়ে ঠিক হওয়া এক মেয়েকে পাকিস্তানি মিলিটারিরা তুলে নিয়ে যায় তাদের ক্যাম্পে। সেই মেয়ের চরিত্রে রূপদানকারী হলেন চ্যানেল আই সেরা নাচিয়ের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হৃদি। পাকিস্তানি মিলিটারির চরিত্রে অভিনয় করেছেন ফেয়ার অ্যান্ড লাভলি মেন চ্যানেল আই হিরো বাপ্পা সান্তনু। নাটকের আরেকটি মূল চরিত্রে আছেন মঞ্চকর্মী নাফিস।

হৃদি জানালেন, মাতিয়া বানু শুকুর সাথে এটি তাঁর দ্বিতীয় কাজ। দেশের বাইরে জন্ম ও বেড়ে ওঠার কারণে এই নাটকের জন্য হৃদিকে ভাষাচর্চা থেকে শুরু করে বহু বিশয়ে অনুশীলন করতে হয়েছে, এতে তাঁকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তাঁর মা। একাত্তরের সময়ের নারীদের পোশাক থেকে শুরু করে চালচলনের সব কিছু হৃদিকে বলে দিয়েছেন তাঁর মা ও এই নাটকের পরিচালক শুকু।

বাপ্পার ভাষায়, পাকিস্তানি মিলিটারির চরিত্রে অভিনয় করা মোটেও সহজ ছিল না তাঁর জন্য। নিজের মধ্যে পাশবিক সত্ত্বা প্রবেশ করিয়ে সেটা পর্দায় ফুটিয়ে তোলা ছিল বেশ কষ্টসাধ্য। এ ক্ষেত্রে তিনি চেষ্টা করেছেন বাংলাদেশের প্রথিতযশা বিভিন্ন অভিনেতাদের অনুসরণ করতে।

নাফিসের চরিত্রটি ছিল ক্যাম্পে নিয়ে যাওয়া হৃদিকে ভালোবাসা এক যুবকের চরিত্র। যার সামনেই ধরে নিয়ে যাওয়া হয় প্রেয়সীকে, কিন্তু মায়ের বাঁধায় অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না সে।

১৫ ডিসেম্বর দুপুর দুইটার সংবাদের পর জুঁই নিবেদিত নাটকটির নাম ‘এখানে রমণীরা নদীর মত’। মাতিয়া বানুর রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকের তিন অভিনয়শিল্পী আশা করছেন নাটকটি দর্শকরা গ্রহণ করবেন বেশ ভালভাবেই।

Jui  Banner Campaign
ট্যাগ: নাফিসমাতিয়া বানু শুকুহৃদি শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT