চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে আমজাদ হোসেনের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয় দফায় চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।  

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, গুণী অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ, অভিনেতা আফজাল হোসেন, বাচসাস সভাপতি আবদুর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান, নির্মাতা গুলজার আহমেদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান সহ চ্যানেল আই ও অন্যান্য মিডিয়ার মানুষেজন। মৃত্যুর এক সপ্তাহ পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে শুক্রবার(২১ ডিসেম্বর) সন্ধ্যায় আমজাদ হোসেনের মরদেহ আসে ঢাকায়। শনিবার সকাল সোয়া ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে নেয়া হয় এফডিসিতে।

শেষ বারের মতো আমজাদ হোসেনকে দেখতে রাজ্যের ভিড় নামে এফডিসিতে। দুপুর ২টায় সেখানে তার প্রথম নামাজে জানাজা শেষে নিয়ে আসা হয় চ্যানেল আইতে।

জানাজা শুরুর আগে আমজাদ হোসেনের সঙ্গে চ্যানেল আইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

আমজাদ হোসেনের প্রতি শোক প্রকাশ করে শাইখ সিরাজ বলেন, সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক ছিলেন আমজাদ হোসেন। গত কয়েক দিনের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনের অনেককে আমরা হারিয়েছি। প্রথমে আনোয়ার হোসেন এরপর চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, সরকার ফিরোজ আর এখন বিদায় জানাতে হচ্ছে আমজাদ হোসেনকেও। এটা আমাদের জন্য বেদনার।আমজাদ হোসেন অসুস্থ হওয়ার পর তার চিকিৎসায় সহায়তা ও ব্যাংকক থেকে দেশে নিয়ে আসতে চ্যানেল আই এগিয়ে আসায় এরজন্য চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তা প্রধান শাইখ সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনচ্যানেল আইফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজসোহেল আরমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT