চ্যানেল আইয়ের ২০ বছরে পদার্পণ উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য কর্মসূচি চলছে। ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’র উদ্যোগে অনেক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কে গাছের চারা রোপণ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। এসময় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা দেয়া হয়।
মাহিগঞ্জের আমতলা বিদ্যাপীঠে সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণায় ৩ দিনের কর্মসূচির মধ্যে পরিবেশ রক্ষায় তাল গাছের আঁটি রোপণ এবং বিতরণ করা হয়েছে। আমার চ্যানেল আই দর্শক ফোরাম’র উদ্যোগে গ্রামের ভেতরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এছাড়া নীলফামারী সদর উপজেলার গাবেরতল এলাকায় একই ধরণের কর্মসূচি পালন করা হয়। এখানে তালগাছের চারা বিতরণ করেন কৃষি বিভাগের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম।
প্রকৃতি সংরক্ষণে সবুজ বনায়ন গড়ার এসব কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন প্রকৃতি প্রেমীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







