চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত ও প্রতীক্ষিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। পিপলু খানের পরিচালনায় ছবিটি ইতিমধ্যে সব শ্রেণি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর এরমধ্যেই আগামি ১৫ ডিসেম্বর চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর পরিবেশক শাউসুল আলম শাওন।

সিনেমা হলে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা-অ্যা ডটারস টেল’ মুক্তির পর বেশ সাড়া ফেলে। প্রথম সপ্তাহে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অনুরোধে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পায় ৩১টি প্রেক্ষাগৃহে। দিন দিন ছবিটি নিয়ে মানুষের আগ্রহের কথা বিবেচনা করেই এবার টিভি প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছে ‘ডটারস টেল’-এর প্রযোজনা সংস্থা সিআরআই।

‘হাসিনা’র টিভি প্রিমিয়ার নিয়ে চ্যানেল আই অনলাইনকে শাওন বলেন, ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছেই। কিন্তু এটা যে মানের ছবি, যে ধরনের প্রজেকশন হওয়া উচিত ছবিটির, দেশের অনেক জায়গায় সেই প্রজেকশান ব্যবস্থা নেই। তাই মানুষের আগ্রহকে প্রাধান্য দিয়ে এবার টেলিভিশনে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। চ্যানেল আই সহ ‘হাসিনা: ডটারস টেল’ আগামী ১৫ ডিসেম্বর (শনিবার) দুপুর ৩ টায় মাছরাঙ্গা ও গাজী টেলিভিশনে দেখানো হবে।

টেলিভিশনে মুক্তির সিদ্ধান্ত পাকাপোক্ত হলেও ‘ডটারস টেল’ এখনো দেশের তিনটি প্রেক্ষাগৃহে চলছে বলেও জানান শাওন। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভারে স্ক্রিনে এখনো ছবিটি চলছে বলে জানান তিনি।

সেপ্টেম্বরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর ট্রেলার! দুই মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন! সেদিন থেকেই চলচ্চিত্রটির জন্য দিন গুণছিলেন সবাই।

এদিকে ‘হাসিনা’ মুক্তির পর প্রশংসায় ভাসছে সোশাল মিডিয়া। এমন একটি কাজের প্রয়োজন ছিলো যা ঠিকঠাক করতে পেরেছেন নির্মাতা পিপলু, এমনটাই বলছেন সবাই।

Reneta

পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইডটার’স টেলপ্রধানমন্ত্রীলিড বিনোদনহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT