দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আইয়ের ২১ বছরে পদাপর্ণ উপলক্ষে কক্সবাজারে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গাছের চারা রোপণ করে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার বাবুল বনিক, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, ডিআই ওয়ান আর্শাদ আলী প্রমুখ।







