চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ২০ এর উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বিশ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল – চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রংয়ের আলোর ঝলমলে সাজে। বর্ষপূর্তী উদযাপনের অংশ হিসেবে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছে জমজমাট আয়োজন। সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন উদ্বোধন করা হয়।

তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে কেক কাটা পর্বে সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। সেসময় চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের পক্ষে উপস্থিত ছিলেন আবদুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, রবিউল ইসলাম এবং শাইখ সিরাজ ।

কেট কাটার পরে বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। দেশবরেণ্য বিভিন্ন শিল্পী সেখানে পারফর্ম করছেন।

এরআগে চ্যানেল আই বিশ বছরে পদার্পণের প্রথম প্রহর থেকে শুরু হয় আনন্দের বন্যা। রাত ১২ টা এক মিনিটে জন্মদিনের উৎসবে চ্যানেল আই পরিবারের সঙ্গে যুক্ত হন রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের অনেকেই। সবার প্রিয় এই চ্যানেলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তাদের প্রত্যাশাও অনেক।

সবার আশা, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই তার সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগান ঠিক করা হয়েছে ‘কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ। ’

Reneta

জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। জন্মদিনে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বাণী দিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর দিনভর নানা আয়োজন করেছে চ্যানেল আই। যাতে সমাজের বরেণ্যজনরা অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT