ঈদুল ফিতরে চ্যানেল আই দর্শকদের জন্য বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত ওর্য়াল্ড টিভি প্রিমিয়ার হবে ছয়টি চলচ্চিত্র।
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রিমিয়ার হবে ‘দর্পণ বিসর্জন’। পল্লী কবি জসিমউদদীনের ‘আয়না’ গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার প্রিমিয়ার হবে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন শিহাব শাহিন। অভিনয়ে আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের প্রমুখ।
‘ব্ল্যাক’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামাল মোহাম্মদ কিবরিয়া। অভিনয়ে সোহম (ভারত), বিদ্যা সিনহা মীম, অমিত হাসান, খরজ মুখার্জি প্রমুখ। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রিমিয়ার হবে।
হলিউডের আলোচিত সিনেমা ‘গ্যালিভার’স ট্র্যাভেলস’ প্রদর্শিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রব লিটারম্যান।
সিনেমা ‘লালচর’ প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ৩০ মিনিটে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে আনিসুল হক মিলন, মোহনা মিম, নাদের চৌধুরী, মাসুম আজিজ।
‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরীমনি প্রমুখ। প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।







