নজরুল সঙ্গীতের একক অডিও অ্যালবাম `বিরহগাথা’ নিয়ে সবার সামনে হাজির হয়েছেন গায়ক শুভ্র জ্যোতি কুণ্ডু।
সোমবার চ্যানেল আইয়ের ছাদঘরে অনুষ্ঠিত হয় তার একক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠিত হয়। অ্যালবামটি প্রকাশিত হয়েছে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, নজরুল ইন্সটিটিউটের প্রাক্তন পরিচালক ও অতিরিক্ত সচিব ইকরাম আহম্মদ, প্রাক্তন প্রধান বন সংরক্ষক, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর ইসতিয়াক উদ্দিন আহম্মদ, উপপ্রধান বন সংরক্ষক অবনী ভূষণ ঠাকুর, বনসংরক্ষক অসিত রঞ্জন পাল, বন সংরক্ষক রিজাউল সিকদার সহ সাংস্কৃতিক অঙ্গনের আরো অনেক গুণীজনেরা। সবাই একত্রে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন।
অনুভূতি প্রকাশ করে শুভ জ্যোতি কুণ্ডু বলেন, ছোটবেলা থেকে নজরুল সঙ্গীতের প্রতি আমার প্রচণ্ড আগ্রহ, তাই নজরুল সঙ্গীতকেই আমার সঙ্গীত জীবনের ধ্যান-জ্ঞান হিসেবে গ্রহণ করেছি।
নজরুল সঙ্গীত নিয়েই আমার আগামী দিনগুলো কাটাতে চাই। আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য পরিবারের সকল সদস্যসহ আগত সকল অতিথি এবং কলাকুশলীদের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞত।
পরে শিল্পী তার প্রথম প্রকাশিত অ্যালবাম থেকে কিছু নজরুল সঙ্গীত এবং অন্যান্য কিছু জনপ্রিয় উপস্থিত অতিথিদের জন্য সরাসরি গেয়ে শোনান।
সিডির ১০টি গান যথাক্রমে: মোর প্রথম মনের মুকুল…, বঁধু তোমার আমার এই যে বিরহ…, ফিরে ফিরে কেন তারি স্মৃতি…, যারে হাতে দিয়ে মালা…, জানি জানি প্রিয় এ জীবনে…, নয়ন ভরা জল গো তোমার…, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম…, ভুয়ে যেয়ো ভুলে যেয়ো…, হে প্রিয় আমারে দিবনা ভুলিতে… এবং হে প্রিয় তোমার আমার মাঝে…।
শুভ জ্যোতি কুণ্ডু’র জন্ম খুলনা, ২১ ফেব্রুয়ারি। মা, চায়না রানী কুণ্ডু, বাংলাদেশ কৃষি ব্যাংক এর মুখ্য কর্মকর্তা, বাবা, সুনীল কুমার কুণ্ডু, বাংলাদেশ বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।










