চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে মুজিব জন্মশতবর্ষের টেলিছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

আসছে ১৭ মার্চ পূর্ণ হতে যাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবর্ষ। এ উপলক্ষ্যে দেশব্যাপী সরকারি-বেসরকারিভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের প্রথম টেলিছবি ‘মুজিব জন্মশতবর্ষ শুরু’ নির্মিত হয়েছে।

টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। বিশেষ টেলিছবিতে প্রথমবারের মতো টেলিভিশনে অভিষেক হতে যাচ্ছে ‘মাসুদ রানা’ চ্যাম্পিয়ন সাজ্জাদ হোসাইন। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শিরিন আলম, মিষ্টি জাহান, ইকবাল মহসিন, রেশমী প্রমূখ।

টেলিছবিটি নিয়ে নির্মাতা বলেন, আমি গর্বিত আমার জন্ম হয়েছে বঙ্গবন্ধুর এলাকায়। নিজ এলাকায় প্রথমবারের মতো এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে টেলিছবি নির্মাণ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আপ্লুত।

তিনি আরো বলেন, এই টেলিছবিটি চিত্রধারণ করতে আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া গিয়েছিলাম। বর্তমান টুঙ্গিপাড়া পৌরসভা হিসেবে পরিচিত হলেও তৎকালীন সময়ে টুঙ্গিপাড়া একটি গ্রাম হিসাবে পরিচিত ছিল। এখানেই বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন এবং তিনি সমাধিত হয়েছেন। ইতিহাসে ঠাঁই পাওয়া বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো চিত্রায়নের মাধ্যমে তুলে আনা হয়েছে। যেমন তিনি যে পুকুরে গোসল করতেন, যে মাঠে দাঁড়িয়াবন্দা, ফুটবল খেলতেন, যে নদীতে সাঁতার কাঁটতেন।

এছাড়া তিনি কী কী খেতে ভালবাসতেন সে সব কিছুই এ টেলিছবির মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান নির্মাতা।

ইরানী বিশ্বাস বলেন, এই টেলিছবিটি দেখলে মানুষ বঙ্গবন্ধুর সমাধি সৌধ এবং তাঁর এলাকা দেখতে পারবেন। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মামা টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা এই টেলিছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। আশাকরি সকলের ভাল লাগবে।

Reneta

টেলিছবিটি মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতমিষ্টি জাহানমুজিব শতবর্ষমোশাররফ করিমরেশমীলিড বিনোদনশিরিন আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT