চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে বিশেষ সাক্ষাতকারে মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৫
নারী
A A

চ্যানেল আইতে প্রচার হবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটের বিশেষ সাক্ষাতকার। ‘উইথ শাইখ সিরাজ’ অনুষ্ঠানে চ্যানেল আইকে বিশেষ সাক্ষাতকার দেন তিনি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বুধবার (২৯ জুলাই) রাত ৯টার সংবাদের পর। 

অনুষ্ঠানটি চ্যানেল আই অনলাইনেও দেখা যাবে। পরে থাকবে সাক্ষাতকারের বিস্তারিত বিবরণ।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত ২৭ জুলাই চানেল আই ভবন পরিদর্শনে আসলে সেদিনই অনুষ্ঠানটি রেকর্ড করা হয়। বিশেষ সাক্ষাতকারটি গ্রহণ করেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

বার্নিকাটের জীবনের অনেক গল্প উঠে আসবে এই বিশেষ অনুষ্ঠানে। বাংলাদেশে এই ক’মাস অবস্থানকালীন অভিজ্ঞতা এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও তাঁর মতামত জানা যাবে সাক্ষাতকার থেকে।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক, স্টুডেন্ট ভিসা সহজ করাসহ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়েও আলোচনা হবে।

গত ৪ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে বার্নিকাট বাংলাদেশে কাজ শুরু করেন আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে। এর আগে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের জনসম্পদ ব্যুরো’র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল এবং গিনি-বিসু’র রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বরত ছিলেন। ডেপুটি চিফ অব মিশন হিসেবে বার্বাডোজ এবং মালাউই-তে কর্মরত ছিলেন। 

Reneta

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লি-তে ডেপুটি পলিটিক্যাল কাউন্সেলর হিসেবেও কাজ করেছেন। ১৯৮০ সালে জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ফরেন সার্ভিস বিষয়ে। ডিপার্টমেন্ট অব স্টেটের অসংখ্য সম্মানজনক পদকেও ভূষিত হয়েছেন তাঁর অসামান্য অবদানের জন্য। 

এর আগে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনাও চ্যানেল আই পরিদর্শন করে একই অনুষ্ঠানে সাক্ষাতকার দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবার্নিকাটমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT