নতুন নতুন ও মৌলিক কন্টেন্ট নিয়ে অনুষ্ঠান তৈরি করে দর্শকদের চমক দিতে বরাবরই এগিয়ে চ্যানেল আই। এবারও নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে তারা। এবার আসছে স্কুল পড়ুয়া বাচ্চাদের নিয়ে মজার অনুষ্ঠান ‘টিফিন টিফিন’।
অনুষ্ঠানটিতে প্রতি সপ্তাহে নতুন নতুন তারকা হাজির হবেন ভিন্ন ভিন্ন স্কুলে। আর সেখানে বাচ্চাদের সঙ্গে টিফিন পিরিয়ডে, টিফিনের মজার মজার অভিজ্ঞতা শেয়ার করবেন। বাচ্চারাও নাচ, গান, অভিনয়, আবৃত্তিসহ নানা মজার আয়োজন নিয়ে টিফিনে ব্যস্ত সময় কাটাবে প্রিয় তারকার সঙ্গে।
অনুষ্ঠানটি প্রতি শনিবার চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল জামান এবং পরিবেশিত হবে ইউনিভার্সেল ফুড বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে।
টিফিন টিফিন প্রোগ্রামের প্রোমো:








