আজ বুধবার রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে লোক সঙ্গীতে প্রতিভা অন্বেষনে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ এর ১৪তম পর্ব।
প্রধান বিচারক হিসাবে এতে থাকবেন রেজোয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। অতিথি বিচারক থাকবেন বারী সিদ্দিকী।
প্রশিক্ষক বিচারক ফুয়াদ নাসের বাবুর সঙ্গে লোক সঙ্গীত পরিবেশন করবেন ৫ জন প্রতিযোগী।
উপস্থাপনায় থাকবেন অপু মাহফুজ ও সিজিল মির্জা।
সারাদেশ থেকে ৫৫ হাজার প্রতিযোগীর মধ্যে বাছাই করে ৩০জনকে নিয়ে মূল মঞ্চে চলছে এই অয়োজন। রিয়েলিটি শোটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।






