চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌরাসিয়ার দিনে আবাহনী মাঠে পরীর ‘স্বপ্নজাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
স্বপ্নজাল

আসছে শনিবার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদনের মধ্য দিয়ে পর্দা নামবে পাঁচ দিনব্যাপী বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ৬ষ্ঠ আসরের। আর এদিন রাজধানীর আবাহনী মাঠে উপস্থিত দর্শক শ্রোতারা দেখতে পারবেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় ও বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর প্রমো!

হ্যাঁ। বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের শেষ দিনেই আনুষ্ঠানিকভাবে ‘স্বপ্নজাল’-এর প্রচারণা শুরু করতে যাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন এই নির্মাতা।

৩০ ডিসেম্বর বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে সকলের জন্য ‘স্বপ্নজাল’-এর প্রমো উম্মোচন হচ্ছে জানিয়ে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি চেয়েছিলাম এমন একটি মহাযজ্ঞের মধ্য দিয়ে ‘স্বপ্নজাল’-এর প্রমো উম্মোচন করতে। সে সুযোগটা বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে পেয়ে যাওয়ায় আনন্দ এবং একই সঙ্গে গর্ব বোধ করছি। শনিবার সন্ধ্যার পর যেকোনো সময় ‘স্বপ্নজাল’-এর প্রমো এই উৎসবে দেখানো হবে।

Banglabid

এর মধ্য দিয়ে স্বপ্নজালের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হবে বলে জানান নির্মাতা। আসছে জানুয়ারিতে ছবিটি সেন্সর বোর্ডে জমা এবং ফেব্রুয়ারিতে ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৯ সালে ‘মনপুরা’র মত ব্যবসাসফল ছবি নির্মাণের পর দীর্ঘদিন কোনো ছবি নির্মাণ করেননি গিয়াসউদ্দিন সেলিম। ‘স্বপ্নজাল’ ছবিটি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নির্মাতা। যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিয়াসউদ্দিন সেলিমপরীমনিবেঙ্গলমনপুরাস্বপ্নজাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

পরবর্তী

ওসামা বিন লাদেনের তদারকিতেই বেনজির ভুট্টো হত্যা?

পরবর্তী
বেনজির ভুট্টো-ওসামা বিন লাদেন-পারভেজ মোশাররফ

ওসামা বিন লাদেনের তদারকিতেই বেনজির ভুট্টো হত্যা?

ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT