চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌদ্দগোষ্ঠীর কেউ এমন না, তাই বিব্রত আকাইদের পরিবার

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
২:৫৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
আকাইদ

নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকায় বাস টার্মিনালে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকাইদ তার গ্রামের বাড়ী সন্দ্বীপে পরিচিত কেউ নয়। প্রথমে ঢাকা এবং পরে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে এলাকায় সে খুব অপরিচিত।

আকাইদের মতো সন্দ্বীপের হাজারো মানুষ যুক্তরাষ্ট্রপ্রবাসী। তারা শুধু দেশে এলেই স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে একটু আধটু কথাবার্তা হয়। সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে মুছাপুর গ্রামের আকাইদও ছিল এমন একজন।

মঙ্গলবার মুছাপুর গ্রামে তার বাড়িতে গেলে আকাইদের চাচা বুরহান উল্লাহ তালুকদার (৮৫) ও চাচাতো ভাই এমদাদ উল্লাহ সৌরভের (৩৮) সঙ্গে চ্যানেল আই অনলাইনের কথা হয়।

বুরহান উল্লাহ তালুকদার বলেন, আমাদের বংশে এমন কাজ কেউ কখনো করেনি। এমনকি আমাদের চৌদ্দগোষ্ঠীতেও কেউ কখনো এ কাজ করেনি। আকাইদ এমন কাজ করবে এটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারি না।

‘এই ঘটনা আমাদের পরিবারের জন্য বড় লজ্জার।’

আকাইদের চাচাতো ভাই এমদাদ উল্লাহ বলেন, তিন মাস আগে একবার আকাইদ সন্দ্বীপ এসেছিল। সে তার নানার বাড়ি গাছুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলম ডাক্তারের বাড়িতে ছিল তখন। আকাইদের সঙ্গে আমার দেখা হয়েছে। তবে আকাইদের কোনো আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি।

Reneta

“আমারও দুই বোন আমেরিকায় থাকে। এরকম ঘটনায় তারাও আমাদের মতো বিব্রত।”

তবে এটা সে স্বেচ্ছায় করেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আকাইদের চাচাতো ভাই এমদাদ উল্লাহ। তিনি বলেন, আকাইদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের অনেক বছর আগে থেকে যোগাযোগ নেই। আকাইদের বাবা জীবিত থাকাকালে আমার বাবার সঙ্গে যোগাযোগ হতো। তাও মাঝে মাঝে। তাদের কোনো সম্পত্তির খোঁজ খবর নেয় না কেউ। সব আমরাই ভোগ করছি।

সন্দ্বীপ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আকাইদের পরিবার এখান থেকে অনেক আগেই ঢাকা চলে গেছে। সেখানে হাজারীবাগ এলাকায় তারা থাকতো। হাজারীবাগ কলেজ থেকে পড়াশোনা শেষ করে আকাইদ যুক্তরাষ্ট্রে যায়।

‘থানায় আকাইদের নামে কোনো অভিযোগ বা মামলার রেকর্ড নেই। আকাইদের পরিবার অনেক সাধারণ। তার এমন কাজে সন্দ্বীপবাসী হতাশ।’

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা জানান, ২০১৪ সালের দিকে ভুল পথে হাঁটা শুরু করে আকাইদ। অনলাইনে আইএসের ভিডিও দেখা শুরু করে সে। সেখানেই একটি ভিডিও সে পায় যেখানে বলা হয়, যদি আইএসের সমর্থকরা হামলা চালানোর জন্য অনেক দূরে যেতে সমর্থ না হয় তাহলে তারা তাদের মাতৃভূমিতেই হামলা চালাতে পারে।

এক বছর আগে কিভাবে আইইডি (সহজে বিষ্ফোরিত হবে এমন ডিভাইস) বানাতে হয় সেটা গবেষণা করা শুরু করে আকাইদ।

মার্কিন কোর্টে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ম্যানহাটন বাস টার্মিনালে পাইপ বোমা বিষ্ফোরণের আগে ‘ট্রাম্প, তুমি তোমার রাষ্ট্রকে রক্ষা করতে ব্যর্থ হয়েছো’ বলে ফেসবুকে বার্তা দিয়েছিল আইএস ‘আদর্শে’ অনুপ্রাণিত আকাইদ উল্লাহ।

মার্কিন অভিযোগপত্রে বলা হয়, আটক হওয়া সন্দেহভাজন বোমা বিষ্ফোরণকারী আকাইদ উল্লাহর শরীরে তার ও পাইপ বোমা জড়ানো ছিল।

গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্ট অথরিটির কাছেই দুটি সাবওয়ের মাঝখানে পাইপ বোমা বিষ্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় আকাইদ। আহত হয় আরো তিনজন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাইদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT