চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোরের হাতে ইউরোপা লিগের ট্রফি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জুলে রিমে কাপ হারানোর মতোই বিশ্ব ফুটবলে আরেকটি কেলেঙ্কারি ঘটতে যাচ্ছিল। ১৯৬৬ সালে লন্ডন থেকে বিশ্বকাপ ট্রফি জুলে রিমে চুরি হয়েছিল। তবে ৫২ বছর পর অন্তত তার কোনো পুরনাবৃত্তি হল না। ইউরোপা লিগের ট্রফি হারানোর পরও সেটি ফেরত পাওয়া গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগ। এই টুর্নামেন্ট চলতি মৌসুমে সেমিফাইনাল পর্যন্ত গড়েছে। ১৬ মে ফ্রান্সের লিওঁ শহরে হবে ফাইনাল।

যারমধ্যে গত শুক্রবার মেক্সিকোর লিয়ন শহর থেকে হারিয়ে যায় ইউরোপা লিগের ট্রফি। রুপার তৈরি ট্রফি মেক্সিকোতে নেয়া হয়েছিল একটি অনুষ্ঠানের জন্য। সেখান থেকেই হারিয়ে যায়।

মেক্সিকোর গুয়ানোজুয়াতো প্রদেশের ফুটবল কর্মকর্তারা জানান, ইউরোপা লিগের কাপটিকে ট্রফি ট্যুর করানো হচ্ছিল। এক অনুষ্ঠান শেষে সেটি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। কিন্তু পরে পাওয়া গেছে।

একটি চক্র ইউরোপা লিগের ট্রফিটি কাপড়ে জড়িয়ে ভ্যান গাড়িতে করে অন্যত্র পাঠাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। ট্রফির কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন মেক্সিকান কর্মকর্তারা।

ট্রফি চুরি নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি উয়েফা। ইউরোপা লিগের আসল ট্রফিটা অবশ্য উয়েফার হেফাজতেই থাকে। চ্যাম্পিয়নদের দেয়া হয় রেপ্লিকা। আসল ট্রফিটা ফাইনালে মাঠে রাখা হবে।

Reneta

মেক্সিকোতে পাঠানো ট্রফিটা আসল না রেপ্লিকা সে ব্যাপারেও কিছু জানা যায়নি। ফলে এনিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে সেটা যাই হোক, ট্রফি ফেরত পাওয়ায় স্বস্তি ফিরেছে ফুটবল অঙ্গনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT