চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’কে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সীমান্তে চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পিলখানায় বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন: ‘সীমান্তে মাদক-চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’কে আরো দৃঢ় পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। শান্তি-শৃংখলা বজায় রেখে, দেশপ্রেম ও সততা নিয়ে সীমান্ত রক্ষায় কাজ করতে হবে বিজিবি’কে। সবসময় নিয়ম-নীতি মেনে সততার সাথে নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। যেনো দেশ আজ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকে।’

বিজিবি ২২৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি সীমান্তরক্ষী বাহিনী উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘বার বার এর নাম-পোশাক পরিবর্তন হয়েছে। তারপরও বলবো আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি’র ভূমিকা অপরিসীম। আমাদের স্বাধীনতা অর্জনে বিজিবি’র বিরাট ভূমিকা রয়েছে। শুধু স্বাধীনতা অর্জনে নয় যেকোনো দুর্যোগে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকে।’

‘আমরা চাই এই বাহিনী আরো সুরক্ষিত থাকুক। বিজিবিরা যাতে বিভিন্ন দুর্গম এলাকায় কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ মিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছি। যাতে করে সময়ের সাথে সাথে উন্নয়নের সাথে বিজিবির অবস্থারও উন্নতি হয়।’

প্রধানমন্ত্রী বলেন: ‘দেশকে ভালোবোসে দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করবেন। দেশ যদি উন্নত হয় আপনাদের পরিবার পরিজনরাই উন্নত হবে। এদেশের মানুষ উন্নত হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT