চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় ইমরুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ঊরুর চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন ইমরুল কায়েস। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার বৃহস্পতিবার ব্যাট হাতে নিয়েছেন। মিরপুরের একাডেমি মাঠের নেটে টানা এক ঘণ্টা ব্যাটিং করেছেন, খেলেছেন প্রায় ১০০ বল। এরপর জিম করেছেন ইমরুল। শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণার আগেই পুরোপুরি ফিটের সার্টিফিকেট পেতে যাচ্ছেন এ ক্রিকেটার।

ম্যাচ ফিটনেস ফিরে পেতে ১৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামবেন ইমরুল। বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলন সেরে সংবাদমাধ্যমকে জানালেন, ‘অনেকদিন বিসিএল খেলা হয়নি। খেললে নিজের কাছে আত্মবিশ্বাসটা বাড়ে। কতটা ফিট হয়েছি সেটা নিজেই বুঝতে পারবো। এই ম্যাচ থেকে আমার জন্য ব্যাটিং ও ফিটনেসের ক্ষেত্রে অনেক ইতিবাচক কিছুই থাকবে। অনেকদিন ধরেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। এখন কোনোরকম ব্যথা অনুভব করছি না। রানিংয়ে সমস্যা হচ্ছে না, ব্যাটিংয়েও হয়নি। ইনশাআল্লাহ, বিসিএল খেলতে নামবো।’

শ্রীলঙ্কা সফরে ভালো করার আশা প্রকাশ করলেন এই টাইগার ওপেনার, ‘আমরা নিউজিল্যান্ড সফরে কিন্তু খারাপ খেলিনি। হয়তো জয় পাইনি। ভারতে গিয়ে টেস্টে ভালোই খেলেছি। ব্যাটিং-বোলিং ভালো হয়েছে। এটা যদি আমরা শ্রীলঙ্কায় করে দেখাতে পারি, তাহলে ভালো ফলাফল আসবে। এ বছর দেশের বাইরে আমাদের অনেক খেলা। এই অ্যাপ্রোচটা যদি ধরে রাখতে পারি সামনে ভালো কিছুই হবে।’

নিউজিল্যান্ড থেকে ঊরুর চোট নিয়ে দেশে ফিরেছিলেন ইমরুল। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে কিছুটা উন্নতির পর ভারত সফরে যান তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেন। পরে ফিল্ডিং করতে গিয়ে আবারো ঊরুতে চোট পেলে দেশে ফিরে আসতে হয়। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় এখন ইমরুল।

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ইমরুল কায়েস:

https://www.youtube.com/watch?v=saaNHnb4GKc

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনজুরিইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT